লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে বসন্ত বরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বসন্ত মানেই প্রকৃতির নবসাজ, বসন্ত মানেই ফুলফোটা ফাগুন, শিমুল পলাশের ভালে পাখির কলতান, মুখরিত চারিদ্বার। তাইতো ১লা ফাল্গুনে প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণের আয়োজন করে সিলেটের দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ।
১৩ ফেব্রয়ারি মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান কলেজ ক্যাম্পাসে বর্ণিল বসন্তসাজে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীরা পরিবেশন করে বসন্তের আগমনী গান। আর এভাবেই কবিতায়, নৃত্যে আর গানে গানে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মিজানুল কবির, ফখরুল ওয়াহেদ চৌধুরী, শারমীন সুলতানা, সুহেনাজ তাজগেরা, মোঃ আবু হানিফ, মোহাম্মদ মহিউদ্দিন, তপতী রায়, শেখ আব্দুর রশীদ, নন্দ কিশোর রায়, রোকেয়া বেগম, প্রভাষক রিক্তা রানী সরকার, রফিক মিয়া, নাসরিন আরা নার্গিস, বর্ণালী দাস, বিপ্লব দাস, সোহেল আহমদ প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed