কোম্পানীগঞ্জে তিন গর্ত মালিকের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিন গর্ত মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামীরা হলেন-জালিয়ারপাড় গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শুক্কুর আলী (২৮), মৃত ইন্তাজ আলীর পুত্র হোছন মিয়া (২৭) ও বকুল মিয়া (২৫)। মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়েছে। নিহত বাছির উদ্দিনের (৪২) স্ত্রী বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেছেন।
গত রোববার সকাল ১১টার দিকে পাথর সংগ্রহকালে বাশির উদ্দিন মারা যান। নিহত বাশির উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রোববার রফিক মিয়ার গর্তে পাথর সংগ্রহের কাজ করছিল বাশিরসহ ৫-৬ জন শ্রমিক। সকাল ১১টার দিকে টিলার একটি অংশ ধসে পড়লে তাতে চাপা পড়েন বাছির। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গর্তের মালিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন বলে জানান ওসি।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed