ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে নিয়ে পেটালো ছাত্রলীগ
আসিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে ক্যাম্পাসে নিয়ে বাঁশ দিয়ে পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনার শিকার আফফান আলী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রাস্তার বিপরীত পাশ থেকে আফফানকে জোরপূর্বক ক্যাম্পাসের ভেতরে এনে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় ও রক্ত পড়তে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন।
মারধরের শিকার ছাত্রদল নেতা আফফান জানান, তিনি সার্টিফিকেট তোলার জন্য বিভাগে গিয়েছিলেন। তাকে দেখে ছাত্রলীগের কয়েকজন কর্মী ধাওয়া করে। ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তারা তাকে জোরপূর্বক ক্যাম্পাসের ভেতরে নিয়ে এসে বেধড়ক পেটায়।
শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘ছাত্রদলের ওই নেতা ক্যাম্পাসে ককটেল নিয়ে নাশকতা করতে এসেছিলো। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে প্রতিহত করেছে।’
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঘটনাটি শুনেছি। তাকে নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে সাভারে একটি বেসরকারি হাসপাতাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed