গণবি’র ছাত্র সংসদ নির্বাচনে ২৫ জনের মনোনয়ন জমা
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ রবিবার (৪ ফেব্রুয়ারি)। গতকাল ৬টি পদের বিপরীতে ৩৪ জন মনোনয়ন পত্র গ্রহণ করলেও আজ জমা দিয়েছে ২৫ জন। ৬ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের তারিখ।
এদিকে সহ-সভাপতি পদের জন্য ৩ জন, সাধারণ সম্পাদক ৪ জন, কোষাধ্যক্ষ্য ৪ জন, ক্রীড়া সম্পাদক ৫ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ৫ জন, প্রচার ও সমাজসেবা ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ৮ ফেব্রয়ারী।
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি গণ বিশ্ববিদ্যালয়ের ৩য় ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে এবারই প্রথম প্রায় চার হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed