পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে এমসি কলেজে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষার আট মাসের মাথায় চতুর্থ বর্ষের (২০১৩-১৪ সেশন) চুড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশের প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে চতুর্থ বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে ব্যানার, পোস্টার নিয়ে নানা শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। শ্লোগানের সঙ্গে রুটিন পরিবর্তন করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নতুন রুটিন পরিবর্তনের অনুরোধ জানান তারা।
এমসি কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী লিমা জানান, ‘আমরাও চাই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হোক। কিন্তু এ সেশন মুক্ত করার নামে এক বছরের পরীক্ষা সাত আট মাসে নেওয়া হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আমরা চাই অনতিবিলম্বে ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানো হোক এবং গ্রহণযোগ্য রুটিন প্রণয়ন করা হোক।’
পদার্থ বিভাগের মাহবুব জানান, ‘একই সাথে ৩য় এবং চতুর্থ বর্ষের পরীক্ষা চলতে পারে না। আমাদের অনেকেরই মানউন্নয়ন পরীক্ষা আছে।কিন্তু বর্তমানে আমাদের যে মূল পরীক্ষার রুটিন করা হয়েছে তা মানউন্নয়ন পরীক্ষার সাথে প্রায় সাংঘর্ষিক।তাই এই রুটিন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়!”
এরপর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল নিয়ে কলেজের শহীদ মিনারে যান। এ সময় তাদের মুখে একটাই স্লোগান ছিল “অযৌক্তিক রুটিন মানি না, মানব না, মানব না।”
পরে সবাই সম্মিলিতভাবে কলেজ প্রিন্সিপাল নিতাই চিন্দ চন্দ্রের কাছেস্মারকলিপি পেশ করেন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed