Main Menu

মাদক মামলায় ছেলেকে ফাঁসানোর অভিযোগ পিতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাদক মামলায় ব্যবসায়ী ছেলেকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর অভিযোগ করেছেন এক বাবা। সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ দিঘলী চালকপাড়ার বাসিন্দা বৃদ্ধ আব্দুল আমিনের অভিযোগ- বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে মাদকের চালান উদ্ধার হলেও জব্দ দেখানো হয় তার বসতঘরে ৫ম ছেলে জাহেদ মিয়ার শয়নকক্ষে।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এ অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ জানুয়ারি বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে জালালাবাদ ইউনিয়নের হেংলাকান্দি গ্রামের সুরমা নদীতে একটি নৌকা থেকে ৯৪০ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী নিজে বাদী হয়ে ছাতক থানায় মামলা করেন। ওই মামলায় কাপড় ব্যবসায়ী জাহেদ মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।
জনসম্মুখে পরিত্যক্ত অবস্থায় নৌকা থেকে উদ্ধার হওয়া মদের চালান জাহেদ মিয়ার শয়নকক্ষ থেকে উদ্ধার দেখানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার ছেলে ¯্রফে একজন কাপড় ব্যবসায়ী। কেউ শত্রæতা বশত; তার ছেলেকে মাদক মামলায় জড়িয়েছে। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের স্কুল রোডের ‘আমিন ফ্যাশন’ নামে ছেলে জাহেদ মিয়ার একটি ব্যবসা প্রতিষ্টান রয়েছে।
জাহেদ মিয়ার বাবা আব্দুল আমিন বলেন- ‘একজন ভাল ব্যবসায়ী হিসেবে সর্বমহলে তার ছেলের ব্যাপক পরিচিতি রয়েছে। শত্রæতা বশত; মুল ঘটনাকে আড়াল করতে কারো শত্রæতার বলি জাহেদ। মামলার আসামি হয়ে তার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। এ মামলায় ব্যবসায়ীক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ তার পরিবার।’
তিনি বলেন, আমার বাড়িতে এতোবড় অভিযান হলেও এলাকার মেম্বার-চেয়ারম্যান বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। জব্দ তালিকার সাক্ষিও জানে না, বাড়ি থেকে মদের চালান উদ্ধারের খবর। এ ধরণের অভিযান বাড়িতে হলে গ্রামের মানুষ এমনকি প্রতিবেশিরাও জানতে পারতো প্রশ্ন তুলেন আব্দুল আমিন। ষড়যন্ত্রকারীদের বের করতে ঘটনাটি তদন্তপূর্বক তার ছেলেকে মামলা হতে অব্যাহতির জন্য প্রশাসনের সংশিস্টদের প্রতি দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান আসলাম হোসেন নয়ন।

Share





Related News

Comments are Closed