Main Menu

গণবি’র কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন ১৫ ফেব্রয়ারী

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ৬টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজ ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল ৪ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৬টি পদের জন্য মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এটি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের ৩য় ছাত্রসংসদ নির্বাচন।

Share





Related News

Comments are Closed