অবশেষে চলচ্চিত্র ছাড়লেন শাবনূর
বিনোদন ডেস্ক : ২০১১ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করছিলেন। এরপর সন্তান হওয়ায় বেশ খানিকটা মুটিয়ে গিয়েছিলেন। মুটিয়ে যাওয়া শাবনূর মেদ ঝেড়ে ফিরেছেন আবার আগের বেশে, এমন শোনা গেলেও এটা শোনা কথায়ই থেকে গেলো।
শাবনূর আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। এবার ঘোষণা দিয়েই চলচ্চিত্র ছাড়ছেন তিনি। সহজ ভাবে সাংবাদিকদের জানিয়েছেন, আর মনে হয় চলচ্চিত্রে ফিরতে পারবেন না।
জানা গেছে, তার অস্ট্রেলিয়ার ভিসা শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন শাবনূর। কিছুদিনের মধ্যে আবার অস্ট্রেলিয়া চলে যাবেন তিনি।
চলচ্চিত্রে ফেরা নিয়ে শাবনূর বলেন, ‘আসলে অভিনয় করার সাহস পাচ্ছি না। শারীরিকভাবে নিজেকে ফিট করতে পারছি না, আর পারব বলেও মনে হচ্ছে না। কারণ আমি খেতে অনেক ভালোবাসি। এমন অবস্থায় কেমন করে অভিনয় করব, বুঝতে পারছি না। যে কারণে আপাতত কোনো অভিনয় করছি না।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed