Main Menu

জাবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকার ৪ ফেব্রুয়ারি

আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ২য় দফায় সাক্ষাৎকার আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত বুধবার ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি দুপুর ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসনিক ভবনের তৃতীয় তলা) এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রদত্ত রোল নম্বরধারীদের ( ২১২৭১৩/৩১০০০৮, ২১৫২৪১, ২১৭৪০৮/৩৩৯০১৫, ২১৯১২২/৩২৬৫৮৫, ২২৮৩৩৩/৩২৫৮৯২, ৩১১৩৭৪, ৩১৯৪৩২/৬১১৪৯৯, ৩৬১৩০৪, ৪২৬৭৩৮, ৪৪২৫০৯, ৪৬৫১৬৭, ৫২৪৬৯১ ) সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed