বিশ্বনাথে দিন-দুপুরে সরকারি গাছ কর্তন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার-খাজাঞ্চি রেল স্টেশন সড়কের রাজাগঞ্জ বাজার ব্রীজ এলাকায় তেলিকোনা গ্রামের সড়ক থেকে এই গাছ কেটে নেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় তেলিকোনা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে আবদুস শহীদ গাছ গুলো অবৈধ ভাবে কেটে নিয়েছেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে আবদুস শহীদ লোকজন নিয়ে সড়কের গাছ কাটা শুরু করেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে স্থানীয় ভূমি কর্তকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে কাটা গাছ জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আমীর উদ্দিনের জিম্মায় রেখে আসেন।
অভিযুক্ত আবদুস শহীদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জায়গার উপর দিয়ে সড়ক করা হয়েছে। যেখানে গাছ কেটেছি সে আমার জায়গা।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, অভিযোগের প্রেক্ষিতে কাটা গাছ জব্দ করা হয়েছে। অভিযুক্তের দাবী ওই জায়গা তার নিজের। সার্ভে করে সরকারি জায়গা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed