Main Menu

নরসিংদীতে পিস্তল-গুলিসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকা থেকে সাদেক মিয়া (৩২) নামে এক যুবককে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে শহরের ব্রাহ্মন্দী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে গোয়ন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাদেক মিয়া বাদুয়ারচর এলাকার আলাউদ্দিনের ছেলে।

উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সাদেক মিয়া পালানোর চেষ্টা করে। পরে তাকে ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকালাপ করার জন্যই অস্ত্র বহন করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed