স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আয়মন প্রদর্শিত হবে আজ
বিনোদন ডেস্ক: কলকাকলি একাডেমির ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে আজ ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গুনিজন সংবর্ধনা ও লন্ডন-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে রহমান মনি‘র বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আয়মন। এটি দাদা ছাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল মুম্বাই থেকে অফিসিয়াল সিলেক্শন প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য যা বাংলাদেশে প্রথম প্রদর্শিত হচ্ছে।
ছবির কাহিনী গড়ে উঠেছে ৭ বছরের ১টি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির ভেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমনের এক অপূর্ব অনুভূতি নিয়ে। প্রধান চরিত্র ‘আয়মন’ এর কল্পনার পিতা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সাথে খেলা করেন কিন্তু বাস্তব পিতা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাহিরে গেলেই ধমক খেতে হয়। কিন্তুু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সাথে যেভাবে বোঝাপড়া করে, সেই বিষয়গুলোই নিপুনভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহীনিচিত্রে। এটির থিম: জীবন ও তার ছন্দ। রহমান মনি রচিত ও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী।
বিপূল উৎসাহ আর চাহিদার পরিপ্রেক্ষিত শুধুমাত্র তাঁর চলচ্চিত্র নিয়েই একটি একক প্রদশনের্র আয়োজনের কাজ চলছে। আয়মন, বার্নিং ওল্ডবয়, সি ইউ এগেইন, ক্লেমেন্ছি অফ ছাইলেন্ছ, জদু মিয়া, পনাতির্থ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য স্বল্পদৈর্ঘ্য।
সিলেটের রহমান মনি এ পর্যন্ত এক ডজনেরও অধিক স্বল্পদৈর্ঘ্য এবং ডকুমেন্টারী তৈরী করেছেন যেইগুলো ত্রিশটিরও অধিক অফিসিয়াল সিলেকশন এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রদর্শন হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ভারত, পতুর্গাল, লাটভিয়া, মায়ানমার ও বুলগেরিয়ার সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে তার কাজগুলো স্থান করে নিয়েছে। গত ১২ থেকে ১৮ জানুযারী ২০১৮, অনুস্টিত হয়ে গেল ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে তাঁর ডকুমেন্টারী ‘দি পুশ কিড্স’ প্রদর্শনের জন্য অফিসিয়াল ভাবে মনোনীত হয়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed