টেলিটক ফোরজি সেবা চালু করবে মে মাসে
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী মে মাসে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা চালু করবে বলে জানিয়েছ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোস্তফা জব্বার বলেন, টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে সকল বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি গতকাল বুধবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ সব তথ্য জানান।
মন্ত্রী বলেন, গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে ২টি প্রকল্প চলমান রয়েছে। এ দু’টি প্রকল্প সমাপ্ত হলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক কভারেজ দেয়া সম্ভব হবে।
তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে থ্রিজি গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি ৪ লাখ ১৯ হাজার।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed