Main Menu

অনার্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা পেছালো

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষার দিন পরিবর্তন হয়েছে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

তবে কি কারণে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট করে কিছু বলছে না।

২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষের শুধুমাত্র ২২ জানুয়ারি ২০১৮ তারিখের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি ২০১৮ তারিখ দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

তবে অন্যান্য তারিখের পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

Share





Related News

Comments are Closed