সেই ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে বাধা নেই
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। ফলে ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে কোনো বাধা থাকলো না। একই সঙ্গে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি থেকে বঞ্চিত রিটকারী শিক্ষার্থী তারিকুল ইসলামকে ৭ দিনের মধ্যে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ এম আমিনউদ্দিন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এবং মেডিকেল কলেজের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নুর তাপস।
রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে গত ১৪ ডিসেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মেধা স্কোর অনুযায়ী শিক্ষার্থী ভর্তি না করে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ওইদিন বেলা ১১টার পর তারিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী (মেধা স্কোর ২৫৭) কলেজে গিয়ে জানতে পারে ইতোমধ্যেই ৫৭ শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তির সর্বনিম্ন স্কোর ছিল ২৫০.৪৫। তারিকুলের দাবি মেধা স্কোর অনুযায়ী ভর্তি করলে সে ভর্তির সুযোগ পেত। পরে গত ২ জানুয়ারি তারিকুলের বাবা নজরুল ইসলাম আধুনিক মেডিকেল কলেজের এ ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে রিট করেন।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed