চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে পিকআপভ্যান ও অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচানী এলাকার মফিজুল ইসলাম (৪৫), আলোমগীর হোসেন (৫০) ও অনিক সরকার (২৪)। আহত হন অটোচালক নুরুল হক (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশা কারণে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর উঠে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চালক নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের ময়নাতদন্ত করা হয়েছে। পিকআপভ্যান জব্দ করা সম্ভব হলেও চালকে আটক করা যায়নি। তবে চলককে আটকের চেষ্টা চলছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed