ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কুমেক বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মেডিক্যাল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ছাত্ররা ছাত্রলীগ কুমিল্লা মেডিক্যাল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক। গুরুতর আহত দুজন ছাত্র হলেন, আবদুল হান্নানের সমর্থক তৌফিক আহমেদ ও হাবিবুর রহমানের সমর্থক ইরফানুল হক। তারা মেডিক্যাল কলেজের ২৩তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তারা দুইজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কুমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed