১৩ দিনের মাথায় বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দাম কমানোর ঘোষণা দেওয়ার ১৩ দিনের মাথায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার থেকে স্বর্ণের বাড়তি দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস।
« কোম্পানীগঞ্জে ২০ পাথর কোয়ারি বন্ধ করলো পুলিশ (Previous News)
(Next News) শুভ বড়দিন আজ »
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed