বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর’ বিমানের প্রথম যাত্রা সফল
বৈশাখী নিউজ ডেস্ক : চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল আকারের উভচর বিমান এজি ৬০০ রোববার তার প্রথম যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বিমানটি এ যাত্রা সম্পন্ন করে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, স্থানীয় সময় ৯টা ৩৯ মিনিটে বিমান এজি ৬০০ ঝুহাই নগরীর জিনওয়ান সিভিল অ্যাভিয়েশন এয়ারপোর্ট থেকে সফলভাবে উড্ডয়ন করে। পরে ‘কুনলং’ কোড নামের এ বিমান প্রায় এক ঘণ্টা ধরে আকাশে উড়ে।
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম উভচর এই বিমানের প্রধান ডিজাইনার হুয়াং লিংকাই বলেন, ‘এ ধরণের বিমান তৈরির ক্ষেত্রে চীনের একটি একটি বড় সফলতা। কেননা, বিশ্বের হাতে গণা মাত্র কয়েকটি দেশের এ ধরণের বিশাল আকারের উভচর বিমান তৈরির সক্ষমতা রয়েছে।’
বিমানটির প্রস্ততকারক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) জানায়, বিমানটির কাঠামো ৩৯.৬ মিটার দীর্ঘ এবং এটির পাখার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার।
এজি৬০০ মডেলের উড়োজাহাজটি মাটিতে, আকাশে ও পানিতে চলাচল করতে সক্ষম। উড়োজাহাজটিকে ‘কুনলং’ নামে ডাকা হচ্ছে।
এভিআইসি সূত্র জানায়, বিমানটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫৩.৫ টন। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার গতিতে চলতে পারে। বিমানটি একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম। যানটি সর্বোচ্চ ৫০ জন মানুষ বহন করতে পারবে। উভচর উড়োজাহাজটি সামরিক প্রয়োজনে ব্যবহারের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। তবে এটি মূলত অগ্নিনির্বাপণ ও সামুদ্রিক উদ্ধারাভিযানে ব্যবহার করা হবে।
এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান বলে ধারণা করা হচ্ছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed