২২ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বীমা মেলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২২ ডিসেম্বর থেকে বিভাগীয় নগরী সিলেটে শুরু হচ্ছে দু’দিনব্যাপী বীমা মেলা। প্রথমবারের মতো রাজধানীর বাইরে সিলেটে এই মেলা আয়োজন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মেলা আয়োজনে সার্বিক সহযোগীতা করছে।
উদ্বোধনের আগে ২২ ডিসেম্বর সকাল ৯টায় কোর্ট এলাকা থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন কোম্পানির বীমা দাবির চেক বিতরণ করা হবে।
বীমাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বীমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে মানুষ বীমার উপকারীতা সর্ম্পকে জানতে পারবেন।
আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ২দিন ব্যাপী এই মেলায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলা আয়োজনে সহযোগিতা করছে। আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস এসব তথ্য জানিয়েছেন।
Related News
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকRead More



Comments are Closed