সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের ভিতর মশা, মাছি ও মৃত পোকা মাকড়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ, পরিষ্কার পরিছন্নতা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ জরিমানা করেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, এসএমপির কোতয়ালী, মোগলাবাজার, দক্ষিণ সুরমা থানাধীন সোবহানীঘাট, শিববাড়ি, কদমতলী এবং বন্দরবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের ভিতর মশা, মাছি ও মৃত পোকা মাকড়,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ, পরিষ্কার পরিছন্নতা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারার অপরাধে হাতেম তাই সুপার সপ এর মালিককে ১০হাজার টাকা, রাজমহল ফুডস এন্ড সুইটস ইন্ডাষ্টিজ লিমিটেডকে ২৫হাজার টাকা, সাব্বির ফল ভান্ডারের মালিককে ৫হাজার টাকা, হোসেন ট্রেডার্সকে ২০হাজার টাকা, মনির ফ্লুটস ভান্ডারকে ২হাজার টাকা, মোঃ শাহ আলম পোল্ট্রি ট্রেডার্সকে ২হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed