Main Menu

সিসিকের ‘ওয়াশব্লক’ ভাঙচুর করেছে মাদ্রাসা ছাত্ররা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টায় নির্মাণাধীন ‘ওয়াশব্লক’ (গোসলখানা ও গনশৌচাগার) নির্মাণের বিরোধীতা করে রোববার দুপুরে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর করেছে সরকারি আলিয়া মাদ্রাসার একদল শিক্ষার্থী।
আলিয়া মাদ্রাসা ও সিভিল সার্জন অফিসের জায়গায় ওয়াটার এইডের সহযোগিতায় ওয়াশবøকটি নির্মাণ কাজ শুরু করেছিল সিলেট সিটি করপোরেশনের।
জানা যায়, ঢাকার গুলশান ও বনানীতে নির্মিত আধুনিকমানের ওয়াশব্লকের মতো সিলেট নগরীতেও একটি ওয়াশবøক নির্মাণে সহযোগিতা প্রদান করে ওয়াটার এইড। এটি নির্মাণের জন্য নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও সিভিল সার্জন কার্যালয়ের কিছু জমি বরাদ্দ নেয় সিসিক। পরে সেখানে প্রকল্পের জায়গা চিহ্নিত করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়।
তবে, সীমানা প্রাচীর নির্মাণের পর ‘পবিত্রতা’ নষ্ট হবে এমন অভিযোগ তুলে মাদ্রাসার জায়গায় ওয়াশবøক নির্মাণের বিরোধীতা শুরু করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় একদল শিক্ষার্থী মিছিল সহকারে রোববার সেখানে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর করেন।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের নির্ধারিত করে দেওয়া স্থানেই ওয়াশবøক নির্মাণ কাজ শুরু হয়েছিল। এরপরও এনিয়ে বিরোধীতা করা রহস্যজনক। তিনি বলেন, ‘নগরীর ব্যস্ততম এলাকায় ওয়াশবøক নির্মাণের দাবি নগরবাসীর দীর্ঘদিনের। তাই এই উন্নয়ন কাজে বাধা দেয়ার মাধ্যমে হামলাকারীরা নগরবাসীর প্রত্যাশা পূরণে ব্যাঘাত সৃষ্টি করছেন। কারা ভাঙচুর করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।’
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, আলীয়া মাদরাসার শিক্ষার্থীরা ওয়াশবøক নির্মাণের বিরোধীতা করে তার সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
এদিকে, বিকেল থেকে ফের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed