যথাযোগ্য মর্যাদায় শাল্লায় বিজয় দিবস উদযাপিত
বকুল আহমেদ তালুকদার, শাল্লা থেকে: সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন, শাল্লা থানা পুলিশ, সম্মিলিত সাংবাদিক ফোরাম উপজেলা প্রেসক্লাব, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, জাতীয় পার্টি ও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু করেন।
দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ,মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা, জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা। এছাড়া সরকারী বেসরকারী ভবনে আলোক সজ্জা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed