Main Menu

ছাতকে প্রাইভেট কার দূর্ঘটনায় চার যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ছাতক সড়কের ছাতক উপজেলার সুফিনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় চার প্রাইভেট কার আরোহী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যে সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার শেখপাড়া গ্রামের সোরাব আলীর ছেলে রাজু আহমদ (৩৫), একই গ্রামের ফজলুল হকের ছেলে সায়েফ (২৭), বিশ্বনাথ থানার মাহতাবপুরের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৭) ও ওসমানীনগর থানার গোয়ালাবাজারের শাহজাহান (৩০)। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালক মাছুম আহমদকে (২৮) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ফারুক আহমদ চার যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহতরা ছাতক উপজেলায় এক অসুস্থ রোগীকে দেখে সিলেটে ফিরে আসার পথে প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে।

Share





Related News

Comments are Closed