Main Menu

এবার মৌলভীবাজারে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার পর এবার মৌলভীবাজার জেলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পাঁচশত কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদোহীতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার ১ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমদ। মামলার বাদী এজাহারে ৩-৪জনকে আসামি করেন। পিটিশন মামলা নম্বর-৬৮৯/১৭।

মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. কাজী বাহাউদ্দিন মামলটি এফআইআরভুক্ত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য মৌলভীবাজার মডেল থানাকে নির্দেশ দেন।

মামলার আইনজীবী নিকিল রঞ্জল দাস জানান, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি এবং মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নয়। যা রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। পাশাপাশি তার ওই বক্তব্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে বলে বাদী খয়েজ আহমদ দাবি করেন। মামলার সাক্ষীরা হচ্ছেন জোবায়ের আহমদ তপু, মুবিন রাজা, মো. আবু হানিফ ও শাহীন আহমদ উজ্বল।

Share





Related News

Comments are Closed