সিলেটে চারটি প্রতিস্টানকে ৪০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার চন্ডিপুলে বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কর্তৃক তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করে। উক্ত অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না দেয়া, এম আর পি বিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ফুলকলিকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও নির্ধারিত সর্বোচ্ছ খুচরা বিক্রয় মূল্য কেটে অতিরিক্ত মূল্য লেখার জন্য মেরিন ফার্মেসিকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মেডিসিন কর্ণারকে ৬ হাজার ও সেন্ট্রাল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নের্তৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও সহযোগিতা করেন দক্ষিন সুরমা থানা পুলিশ ও ক্যাব সিলেট।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed