Main Menu

জয়পুরহাটে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানী মামলা

মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ভাগ্নী শেখ টিউলিপ সিদ্দিকীসহ বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে কটুক্তি করায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জয়পুরহাটে ৫০০ কোটি টাকার মানহানীর মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জয়পুরহাট জেলা.আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা এস এম সোলায়মান আলী জানান, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি শেখ টিউলিপ সিদ্দিকীসহ বঙ্গবন্ধু পরিবারের প্রতি অশালীন মন্তব্য করেন, যা ইউটিউবসহ দেশের কয়েকটি অনলাইন পোর্টালে প্রচারিত হয়। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে ওই মামলা করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি দায়েরের পর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্তের জন্য সদর থানাকে নিদের্শ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী।

Share





Related News

Comments are Closed