রাজনগরে প্রবাসী ভাইকে কুপিয়ে খুন করলো সৎভাইয়েরা
মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলায় এক সৌদী প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সৎভাইয়েরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউপির শাহবাজপুর গ্রামে। নিহত প্রবাসী রমজান মিয়া (৪০) ওই গ্রামের কদন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সৎ ভাইদের মধ্যে দীর্ঘদিনের লেগে থাকা ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই খুনের ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের নিহত রমজান চৌধুরী সাথে তার সৎভাই জিতু, ছালেহ ও ছুটু চৌধুরী গংদের মধ্যে ঘরের ভিটে-মাটি ও জমিজমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিতে শুরু করে ধাপে ধাপে। আর এর প্রতিফল ঘটে বৃহস্পতিবার রাতে। রমজান মোকামবাজার থেকে মোটরসাইকেল যোগে শাহবাজপুরের বাড়ি ফিরছিল। জিতু চৌধুরী’র বাড়ির সম্মুখে যাওয়া মাত্র চলন্ত গাড়িতে থাকা রমজানের ডান হাতে দা দিয়ে কোপ দেয় সৎ ভাই সালেহ চৌধুরী। এতে রমজান গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় সাথে থাকা ছুটু, রুহেল, সুহেল চৌধুরী গংরা ডান পা, মাথা ও পিঠে কুপ দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নিহতের আপন ভাই আলমগীর চৌধুরী, বাবুল চৌধুরী তাকে ঘটনস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক মাস আগে দেশে এসে সদ্য বিয়ে করা রমজান।
কান্না বিজরিত কণ্ঠে নিহতের ভাই আলমগীর চৌধুরী বলেন, মোকামবাজার থেকে বাড়ি ফেরার পথে কোন বাকবিতন্ডা ছাড়াই অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ভাইকে মেরে ফেলল ওরা। সিলেট ওসমানী হাসপাতালে পৌছার আগেই তিনি মারা যান।
রাজনগর থানার ওসি শ্যামল বনিক শুক্রবার বিকেল চারটায় জানান, এ ঘটনায় রাতেই রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, এটি তাদের পারিবারিক বিরোধ। পরিকল্পনা করেই তাকে রাস্থায় হত্যা করা হয়। তবে এখনো কোন মামলা হয়নি।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed