৮ মাস পর ভারত থেকে কয়লা আমদানী ফের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আইনী জটিলতার কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানী ফের শুরু হয়েছে। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের প্রচেষ্টায় বৃহস্পতিবার বিয়ানীবাজারের সুতারকান্দি এলসি স্টেশন দিয়ে ১২ ট্রাক কয়লা বাংলাদেশে প্রবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি জনাব মোঃ এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
দীর্ঘদিন কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের ইটভাটাগুলোতে জ্বালানী সংকট চরম আকার ধারণ করেছিল। ফের আমদানী চালু হওয়ায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed