বিশ্বনাথে উপ-নির্বাচনে লড়ছেন ৫ প্রার্থী
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যু হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ নভেম্বর। নির্বাচনে অংশগ্রহন করতে ৫ প্রার্থী মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন। আজ বুধবার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ফলে ওই উপ-নির্বাচনে ৫ প্রার্থী লড়ছেন। তারা হলেন- আয়াজ আলী, রমজান আলী, আলখাছ আলী, জামাল আহমদ ও জামাল উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি ঘটনা থামাতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed