সিলেটের চেক ডিজনার মামলার ২ আসামী ঢাকায় গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের চেক ডিজনার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। পল্টন থানার সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেব, হেলাল উদ্দিন ও মাহবুবুর রহমান তাদের গ্রেপ্তার করেন।
আটককৃত আসামীরা হচ্ছে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র ফখরুল ইসলাম লিটন ও বাঘা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র ফাতা মিয়া। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় ১৮ মাসের সাজা ও ২৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ফাতা মিয়ার বিরুদ্ধে ৬ মাসের সাজা ও ৫লক্ষ টাকা জরিমানা রয়েছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য এ কেএম ফজলুল হক শিবলী আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed