Main Menu

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: কম্বোডিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ২টায় নম পেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

নম পেনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান কম্বোডিয়ার মহিলা বিষয়ক মন্ত্রী ইং কানথা ফাভি, দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ইট সোফিয়া, কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশে কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত পিচকুন পানহা।

রোববার নম পেনে পৌঁছে প্রথম দিনই শেখ হাসিনা কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে এবং কম্বোডিয়ার জাতির পিতা প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কম্বোডিয়ার গণহত্যা জাদুঘর পরিদর্শন করেন।

এছাড়া কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিমের দেওয়া একটি নৈশভোজে অংশ নিয়ে সেদিন তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তৃতা দেন।

Share





Related News

Comments are Closed