জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের মোটরসাইকেল দূর্ঘটনায় জবরুল হোসাইন মান্না (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারখাল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে বিকেলে চিকিসাধীণ অবস্থায় মারা যায়। সে খলাছড়া ইউপির ডিগ্রি গ্রামের মৃত বাবুল আহমদের ছেলে।
তার পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরে মান্না ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকার লোকজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed