Main Menu

এবার জীবনানন্দ দাশের স্ত্রী জয়া

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। তার ছবি মানেই দর্শকদের মধ্যে একটা অন্যরকম চাহিদা তৈরি হয়। তিনি জয়া আহসান। বাংলাদেশের এ জনপ্রিয় অভিনেত্রী এখন দুই বাংলার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এবার তিনি একটি ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য চরিত্রে অভিনয় করছেন। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় কলকাতায় শুরু হয়েছে ‘ঝরা পালক’ নামের এ ছবির শুটিং। এই চরিত্রে কাজ করাকে বেশ চ্যালেঞ্জিংই মনে করেন জয়া। বর্তমানে এ ছবিটির টানা শুটিং করছেন তিনি।

ছবি ও নিজের চরিত্র সম্পর্কে জয়া বলেন, এটা একটা জটিল চরিত্র। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। বেশ চ্যালেঞ্জিং একটা চরিত্র। তবে খুব ভালো লাগছে কাজটা। জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল ।

Share





Related News

Comments are Closed