ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজে ভর্তি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি সরকারী কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/পাস) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই ভর্তি পরীক্ষা মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: ইডেন মহিলা কলেজ (রোল ৩০০০০১ থেকে ৩০৫০০০), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (রোল ৩০৫০০১ থেকে ৩০৭৩৯৬), ঢাকা কলেজ (রোল ৩০৭৩৯৭ থেকে ৩১০৮৯৬), কবি নজরুল সরকারি কলেজ (রোল ৩১০৮৯৭ থেকে ৩১২৪৪০), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (রোল ৩১২৪৪১ থেকে ৩১৪৬৪০), সরকারি তিতুমীর কলেজ (রোল ৩১৪৬৪১ থেকে ৩১৮১৪০), সরকারি বাঙলা কলেজ (রোল ৩১৮১৪১ থেকে ৩২০৬২০), আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ (রোল ৩২০৬২১ থেকে ৩২২১৩০) এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ (রোল ৩২২১৩১ থেকে ৩২৩৭০৪)।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৯শ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৭০৪জন।
অন্যদিকে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুক্রবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭টি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed