দক্ষিন সুরমায় গ্রেনেড-গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় দরিয়ার শাহর মাজার মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তের মাটির নিচ থেকে ৫টি পরিত্যক্ত গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি এলএমজির ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলের দিকে শ্রমিকরা এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দক্ষিণ সুরমা থানা পুুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড-গুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ‘দরিয়া শাহ মাজারের মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তে শ্রমিকরা গ্রেনেড ও গুলিভর্তি ম্যাগজিনের সন্ধান পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। যে স্থানে এগুলো পাওয়া গেছে, সেখানে বাংকার ছিল-এমনটি ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।’
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed