লাইফ সাপোর্টে মেয়র আনিসুল হক
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে লাইফ সাপোর্টে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ব্যবসায়ী ও টিভিব্যক্তিত্ব আনিসুল হক। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনিসুল হকের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়। গত ৩১ অক্টোবর ফিজিওথেরাপির জন্য লন্ডনের অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। এর বেশি কিছু জানাতে রাজি হননি মিজানুর রহমান।
আনিসুল হক স্নায়ুরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মেয়র। আনিসুল হক একজন উদ্যোক্তা। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।
২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ওই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন আনিসুল হক। বিপুল জনসমর্থন নিয়ে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন। তিনিই ওই সিটি করপোরেশনের প্রথম মেয়র।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed