২৯ ও ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: আয়কর জমাদানের সুবিধার্থে বুধবার (২৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ওই নির্দেশে উল্লেখ করেছে— ‘করদাতাদের আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ২৯ ও ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।’
« শুরু হচ্ছে ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের কাজ (Previous News)
(Next News) প্রাইজবন্ডের পুরস্কার পরিশোধ পদ্ধতিতে পরিবর্তন »
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed