রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নিহত হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেণীগর কালিতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আব্বাস একজন সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আহত অবস্থায় আব্বাসকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্বাসের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারখালী গ্রামে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, গোপন বৈঠকের সময় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে কাটারাইফেল, দুটি গুলি, ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed