ব্রাহ্মণবাড়িয়ার ডাকাত সন্দেহে গণপিটুনীতে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনীতে দুজন নিহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্র জানায় গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি। গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ডাকাতদের কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ডাকাতির সময় গণপিটুনীতে দুই ডাকাত নিহত হয়েছে। কেউ তাদের চিনতে পারেনি। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed