হাত-পা বাঁধা, গোপনাঙ্গ কাটা অবস্থায় আইনজীবীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আইনজীবীর নাম ওমর ফারুক বাপ্পী (৪০)। তার বাড়ি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামে। তার বাবা আলী আহমেদ এবং মার নাম মানোয়ারা বেগম।
ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে কেউ শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশের ধারণা।
চকবাজার থানার ওসি নূরুল হুদা বলেন, বাড়ির মালিক জানিয়েছেন এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেন। তার নাম-ঠিকানা বাড়ির মালিক রাখেননি।
শনিবার ভোরে দারোয়ান দেখতে পান, বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। তবে গোপনাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। এসময় বাসায় কাউকে পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বাপ্পী চট্টগ্রাম আদালতে আইন পেশায় আছেন। ২০১৩ সালে তিনি বারে অন্তর্ভুক্ত হন।
২০১৭ সালের জানুয়ারিতে বাপ্পীর স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নগরীর বাকলিয়া থানায় এবং ২০১৭ সালের এপ্রিলে কোতোয়ালি থানায় বাপ্পী তার স্ত্রী রাশেদার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছিলেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed