খুলনার সঙ্গে ঢাকা-রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দর্শনা হোল্ডস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দর্শনা রেলস্টেশন জিআরপি ইনচার্জ জাফর হোসেন।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের (৬০০৪) সঙ্গে মধুখালী সাঠর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, মালবাহী ট্রেনটি দর্শনা আন্তজার্তিক স্টেশনে না গিয়ে হোল্ড স্টেশনে ঢোকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরই রাজবাড়ীতে উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে।
তারা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান জিআরপি ইনচার্জ জাফর ।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed