ববির পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনে ইলেকট্রনিক জ্যামার
বৈশাখী নিউজ ডেস্ক: “খ” ও “গ” ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়া।
ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার অংশ হিসেবে দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধ করা সম্ভব।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের ১ হাজার ৩৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত “খ” ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উভয় ইউনিটের (খ ও গ) সবগুলো পরীক্ষাই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক জানান, পরীক্ষা কঠোরভাবে গ্রহণ ও নিয়ন্ত্রণ করা হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed