Main Menu

মৌলভীবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে শহরের শাহবন্দর এলাকার পতন গ্রামে ব্যবসায়ী মো. খসরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের হামলায় বাড়ির কেয়ারটেকার নজরুল মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খসরু মিয়ার ছেলে ছালেহ আহমদ বলেন, ভোরে ৮/১০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত তাদের বাড়ীর গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। দেশীয় অস্ত্র দিয়ে ঘরের ভেতরে সবাইকে হাত-পা বেঁধে ১০ ভরি স্বর্নালংকার, নগদ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এসময় পাশের ঘরে থাকা কেয়ারটেকার নজরুল বেরিয়ে আসলে ডাকতরা তার মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে।

মৌলভীবাজার মডেল থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed