সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে বাপা’র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পরিবেশ রক্ষায় বৈরী আবহাওয়ায় মানবন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। কোম্পানীগঞ্জে পরিবেশ ধ্বংসের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও জাফলং, বিছনাকান্দি, শ্রীপুর, লোভাছড়ার পাথরখেকোদের চিহ্নিত করে শাস্তির দাবিতে এ মানববন্ধন করে সংগঠনটি। এতে সিলেটের প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের শেষপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আবদুল করিম ক্বীম।
তিনি বলেন, জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, লোভাছড়া, কানাইঘাট, যাদুকাটা নদীসহ এই অঞ্চলের প্রত্যেকটি নদী তীরবর্তী এলাকা পাহাড় ও টিলা ধ্বংস করে অবৈধ ভাড়াটে বোমা মেশিনের সাথে পাথর উত্তোলন চলছে। গত দেড় দশক থেকে এ অপরাধ চলছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরিবেশবাদী সংগঠন বাপা’র মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্বীম আরও বলেন, সরকারের পক্ষ থেকে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন বন্ধের নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের শেষ প্রান্তে। জাফলংয়ের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য আজকে নেই। এই জাফলং দেখে মানুষ বলে প্রকৃতিকে কিভাবে মানুষ ধ্বংস করেছে সেটা দেখার জন্য জাফলংয়ে দেখা যেতে পারে।
দু:খ প্রকাশ করে ক্বীম বলেন, সিলেট অঞ্চলের বৈশিষ্ট্য ছিল, গর্ব ছিল সিলেটের প্রকৃতি। কিন্তু আজ প্রকৃতিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে। এই অবস্থাতে শুধু পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে পাথর লোটেরাদের বিপক্ষে একা আমরা আর লড়াই করে পারছিনা। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সবার কাছে আহবান জানাচ্ছি। টিপাই মুখ বাঁধের বিপক্ষে এক সময় যেভাবে মানুষ আন্দোলন করেছিল এই অবস্থাতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন জানাতে হবে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানী ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে পাথরকোয়ারীতে। এই মৃত্যুর দায়ভার নেয়ার মত কেউ নেই। এদের জন্য শোক করার মতও কেউ নেই। মৃত্যুর পর তাদেরকে ক্ষতিপূরন পর্যন্তও দেয়া হয়নি। এই মৃত্যুগুলোকে দুর্ঘটনা বলা যাবে না এগুলো হত্যাকান্ড।
মানবন্ধনে সিলেটের প্রকৃতিকে রক্ষায় পরিবেশবাদী আন্দোলনসহ সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহবান জানানো হয়। এদিকে পাথরখেকোদের হাত থেকে প্রকৃতিকে রক্ষায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আগামী বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করে হবেও বলে জানিয়েছেন ক্বীম।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed