ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বেন ৮৮ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে ৮৮জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। এ তথ্য জানা গেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে।
সবচেয়ে বেশি প্রতিযোগীতা হবে ‘এ’ ইউনিটে। গত বুধবার রাত ১১.৫৯ শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট ৭১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১৩২ জন পরীক্ষার্থী।
‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৭০টি আসনের জন্য ২২ হাজার ৩৩৪ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি আসনের জন্য ২৮ হাজার ২৮৮ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি আসনের জন্য ১৩ হাজার ৩৯১ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসনের জন্য ৭ হাজার ২৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
এমসিকিউ পদ্ধতিতে আগামী ৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ এবং ৯ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট (www.mbstu-admission.org) থেকে জানা যাবে। নির্দিষ্ট সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে।
উল্লেখ্য, গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৮৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও এ বছর ‘এ’ ইউনিটে প্রতিযোগী কমেছে। গত বছর ‘এ’ ইউনিটে প্রতি আসনে প্রতিযোগীতা করেছিল ১৪৪ জন পরীক্ষার্থী। তবে অন্যান্য সকল ইউনিটে প্রতিযোগীর সংখ্যা বেড়েছে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed