বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়।
ঢাকার বনানীতে নরডিক হোটেলে গত রোববার (৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক পরিচালক অ্যাশলে গ্রায়ারসন স্কলারশিপের ঘোষণা দেন।
অ্যাশলে গ্রায়ারসন বলেন, বাংলাদেশের যেসব শিক্ষার্থী আগামী জানুয়ারি সেশনে ভর্তির জন্য ১৭ নভেম্বরের মধ্যে নাম নিবন্ধন করবেন তারা মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ পাবেন।
অ্যাশলে আরও বলেন, ওয়েবস্টার বিশ্ববিদ্যালয় কোর্স চলাকালীন তার শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করে এবং কোর্স সম্পন্ন হওয়ার পর তাদেরক পূর্ণকালীন চাকরি পেতে সহযোগিতা করে।
যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাপরামর্শ প্রতিষ্ঠান টিঅ্যান্ডটি কনসালটেন্সির বাংলাদেশ অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
টিঅ্যান্ডটি কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতি আহমেদ ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. লতিফুল হায়দার এবং গ্লোবাল ইউনিভার্সিটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সিদ্দিক রহমানও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
টিঅ্যান্ডটি কনসালটেন্সির কর্মকর্তারা জানান, অ্যাশলের নেতৃত্বে ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। তারা আগামী ৭ নভেম্বর চট্টগ্রাম সফর করবেন।
টিঅ্যান্ডটি কর্মকর্তারা জানান, ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে সাধারণত ৪০ থেকে ৭০ ডলার ব্যয়ে আবেদনপত্র কিনতে হয়। কিন্ত টিঅ্যান্ডটি কনসালটেন্সির মাধ্যমে ভর্তি হলে কোন শিক্ষার্থীর আবেদনপত্রের এই খরচ লাগে না।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed