Main Menu

টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সিলেট।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে সিলেট। উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারায় তারা।
অন্যদিকে তৃতীয় আসরের মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। ইনজুরির কারণে দলের আইকন খেলোয়াড় তামিম ইকবালকে ছাড়া মাঠে নামছে । দলের হাল ধরতে হবে অভিজ্ঞ শোয়েব মালিক,জস বাটলার, ইমরুল কায়েস ও সাইফুদ্দিনদের। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ডোয়েইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

সিলেট সিক্সারস: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্টোকি।

গতকাল শনিবার বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দূর্দান্ত সূচনা করেছে নতুন ফ্রাঞ্চাইজি দল সিলেট। গতবারের চ্যাম্পিয়ান শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে পরাজিত করে নাসির হোসেনের সিলেট সিক্সার্স।

Share





Related News

Comments are Closed