Main Menu

সাবেক স্পীকার পুত্র নোমান রশীদ চৌধুরীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক : সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নোমান রশীদ চৌধুরী ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি যুক্তরাজ্য থেকে চার্টার একাউন্টেন্ট (সিএ) ডিগ্রি অর্জন করেন।
মরহুম নোমান রশীদ চৌধুরীর ১ম নামাজে জানাযা ৪ নভেম্বর শনিবার বাদ জোহর ঢাকার ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে এবং ২য় জানাযা হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে একইদিন রাত ১০টায় অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ;
নোমান রশীদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগে সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য এইচ.এম.এ মালিক ইমন, খলিলুর রহমান মাসুম, মাহবুবুর রহমান, আব্দুল আজিজ, ফাউন্ডেশনের কোম্পানীগঞ্জ কো-অডিনেটর ডা. আব্দুন নূর এক যুক্ত বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed