বিপিএল চলাকালীন যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অনুষ্ঠিত বিপিএল এর ম্যাচের জন্য নগরীর কয়েকটি এলাকায় সাময়িক ভাবে যান চলাচল নিয়ন্ত্রিত এবং বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে। প্রতিদিন দুপুর ১টা থেকে আড়াইটা এবং সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই নিয়ন্ত্রন মেনে চলতে হবে। মাঝে কেবল ৬ নভেম্বর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই সময়ে নগরবাসীকে অন্যান্য রাস্তা ব্যবহার করার জন্য এএসএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
রাস্তাগুলো হলো রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত । স্টার পেসিফিক হোটেল হতে মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত। নাজিমগর রিসোর্ট এন্ড গার্ডেন হতে শাহপরাণ (রঃ) মাজারগেইট-ইসলামপুর বাজার-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।
নির্ভানা-ইন হোটেল হতে মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-চৌহাট্টা-হযরত শাহজালাল (রহঃ) মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed